বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইভির শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রীর মর্যাদা পাওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
গতকাল বুধবার সকালে তিনি শহরের ২ নম্বর রেল গেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এ ছাড়া আইভী শহরের মাসদাইরে কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত দুই রাজনীতিক এ কে এম সামসুজ্জোহা ও আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করে সেখানে শ্রদ্ধা জানান। এ সময় তিনি উপমন্ত্রীর মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ও শুকরিয়া আদায় করেন। এদিকে সিটি করপোরেশনের কাউন্সিলর, বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন স্তরের লোকজন ফুল নিয়ে মেয়রকে শুভেচ্ছা জানাতে নগর ভবনে হাজির হন।