বড় বড় কথা
দেশজুড়ে আতঙ্ক। কখন কার মাথায় বোমা পড়ে, কেউ জানে না। পেট্রলবোমায় পুড়ে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। আর মন্ত্রী-নেতা ও সরকারি কর্মকর্তারা বড় বড় কথা বলেই চলেছেন। তাঁদের এসব কথায় আশ্বস্ত হতে পারছেন না সাধারণ মানুষ

প্রত্যাশা করছি, পরিস্থিতি আগামী এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে
এ এম এ মুহিত,অর্থমন্ত্রী
১৫ জানুয়ারি, সচিবালয়ে সাংবাদিকদের
কথা দিলাম, আগামী সাত দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে
মাহবুব উল আলম হানিফ
১৯ জানুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনে
পরিস্থিতি স্বাভাবিক। আর কেউ বার্ন ইউনিটে আসবে না
মেজর জেনারেল আজিজ আহমেদ
বিজিবির মহাপরিচালক
২৮ জানুয়ারি বার্ন ইউনিটে
কিসের পরীক্ষা, কিসের কী? প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেন
হাফিজ উদ্দিন আহম্মদ বিএনপির ভাইস চেয়ারম্যান, ৩১ জানুয়ারি, বিবিসি সংলাপে
ঢাকা সিটিকে আওয়ামী দস্যুদের কবল থেকে মুক্ত করতে ৩০ মিনিটের বেশি সময় লাগবে না
সাদেক হোসেন খোকা
বিএনপির ভাইস চেয়ারম্যান
১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে সমাবেশে
১৩ ফেব্রুয়ারির মধ্যে সরকারের পতন হবে
জয়নুল আবেদীন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ১ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত সভায়