বড় ভাইয়ের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪ নম্বর ওয়ার্ডে ছোট ভাইকে হারিয়ে বড় ভাই জয়ী হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিমলাবাজারের ঘোষপট্টি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের সমর্থক বড় ভাই কালা চান পাল ৫৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর ছোট ভাই ও বিএনপির সমর্থক পলাশ কৃষ্ণ পাল ২০৩ ভোট পেয়েছেন। কালা চান পাল বলেন, ‘জয়ী হয়েছি।’ পলাশ কৃষ্ণ পাল বলেন, ‘পরাজয় মেনে নিয়েছি।’