বড়লেখায় বিএনপির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিএনপির উপজেলা ও পৌর নির্বাহী কমিটি গঠন হয়েছে। গত ২২ জুন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক খালেদা রাব্বানি কমিটি দুটি অনুমোদন করেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ২২ জুন আবদুল হাফিজকে সভাপতি, মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও আবদুস সহিদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের উপজেলা এবং আনোয়ারুল ইসলামকে সভাপতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমকে সাধারণ সম্পাদক ও মুক্তাদির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের পৌর বিএনপির কমিটি অনুমোদন করেন নাসের রহমান ও খালেদা রাব্বানি।
এম নাসের রহমান ও খালেদা রাব্বানি কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।