বদরগঞ্জে আট ইউপিতে নারী ভোটার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে আটটিতে নারী ভোটার বেশি। এবার গোটা উপজেলায় ইউপি নির্বাচনে ৯৩ হাজার ১১৭ জন নারী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল শনিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে রাধানগর, গোপীনাথপুর, রামনাথপুর, গোপালপুর, কুতুবপুর, বিষ্ণুপুর, কালুপাড়া ও লোহানীপাড়া ইউনিয়নে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ৯৭৪ জন।
নির্বাচন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, রাধানগরে নারী ভোটার ৮ হাজার ৪৭৭, পুরুষ ৮ হাজার ৪৭১, গোপীনাথপুরে নারী ৯ হাজার ১৪৮, পুরুষ ৯ হাজার ২২, রামনাথপুরে নারী ১০ হাজার ২২৪, পুরুষ ১০ হাজার ৭৩, গোপালপুরে নারী ৯ হাজার ৮৯০, পুরুষ ৯ হাজার ৮৭৪, কুতুবপুরে নারী ৮ হাজার ৩৯৪, পুরুষ ৮ হাজার ৩২২, বিষ্ণুপুরে নারী ১০ হাজার ৪৪৮, পুরুষ ১০ হাজার ২৬৪ এবং লোহানীপাড়ায় নারী ভোটার ৮ হাজার ৯৫৭ ও পুরুষ ভোটার ৮ হাজার ৭৭৮।