বদলগাছি আ.লীগের সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১১ বছর পর কাল রোববার নওগাঁর বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৩ সালের ২৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে শফি মাহমুদ সভাপতি ও আবু খালেদকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন প্রধান অতিথি ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ আইন উদ্দিন জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল হলে দলের নেতৃত্ব পরিবর্তন কেউ ঠেকাতে পারবে না।