বদির জন্য উখিয়া উপজেলা আ.লীগের সম্মেলন স্থগিত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি কারাবন্দী থাকায় কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ বছর পর আগামী ২৫ অক্টোবর সম্মেলনের দিন নির্ধারিত ছিল।
গত শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। উখিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ।
সভার শুরুতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী ও পালংখালী ইউনিয়ন পরিষদের সদস্য ফজল কাদের সাংসদ বদির মুক্তির দাবিতে দলীয়ভাবে কঠোর আন্দোলন-কর্মসূচি ঘোষণা এবং পূর্বনির্ধারিত ২৫ অক্টোবরের দলীয় সম্মেলন পিছিয়ে দেওয়ার দাবি জানান।