বন্যাকবলিত এলাকায় যাচ্ছেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আটটি দল গঠন করা হয়েছে। আজ সোমবার থেকেই এসব দলের বন্যাকবলিত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, আটটি দল পৃথকভাবে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, জামালপুর, টাঙ্গাইল, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ পরিদর্শন করবে।
গতকাল রোববার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বন্যাকবলিত এলাকায় করণীয় নিয়ে বৈঠক হয় এবং সেখানেই পরিদর্শন দল পাঠানোর সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, তিনি কুড়িগ্রাম যাচ্ছেন। বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদের সহায়তা করাই লক্ষ্য। আর সাধ্যমতো ত্রাণও বিতরণ করা হবে।