বরগুনায় আ. লীগের মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা পৌরসভায় গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রের দৃশ্য এটি। পড়ে আছে ভাঙা ব্যালট বাক্স ও মেঝেতে ছড়িয়ে থাকা ব্যালট পেপার। ছবি: ফোকাস বাংলা
বরগুনা পৌরসভায় গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রের দৃশ্য এটি। পড়ে আছে ভাঙা ব্যালট বাক্স ও মেঝেতে ছড়িয়ে থাকা ব্যালট পেপার। ছবি: ফোকাস বাংলা

পৌরসভা নির্বাচনে বরগুনা পৌরসভার আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী কামরুল হাসান মহারাজ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার সকালে পৌর নির্বাচন চলাকালে প্রেসক্লাব মোড়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনের এই ঘোষণা দেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সদর গার্লস স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকেরা হাতবোমা ছোড়ে। এ সময় কেন্দ্র থেকে এজেন্টরা বের এসে বাইরে হট্টগোল করেন। তাঁরা অভিযোগ করেন, পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছে, তাই তাঁরা আর কেন্দ্রে ফিরে যাবেন না। এর কিছুক্ষণ পর কামরুল হাসান দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রেসক্লাব মোড়ে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী কামরুল হাসান মহারাজের সমর্থকেরা ভোটকেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে হাতাহাতি। ছবি: ফোকাস বাংলা
আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে হাতাহাতি। ছবি: ফোকাস বাংলা