প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের কর্মময় জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বরিশালে। জেলা বিএনপির এটি আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, বিএনপি নেতা আনোয়ারুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান প্রমুখ। দুই দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনীটি সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।