বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মঞ্জু শেখ ফারুক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার ইউপির ফয়জুশাহ বাজারে নির্বাচনী সভায় তিনি এ ঘোষণা দেন। এর কারণ সম্পর্কে মঞ্জু বলেন, ‘নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। এই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী দ্বীন ইসলাম শেখ। এ ছাড়া আরও দুজন প্রার্থী রয়েছেন। আগামী শনিবার এ ইউনিয়নে নির্বাচন। মুন্সিগঞ্জ প্রতিনিধি|