বর্ণ-বিদ্বেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই যে মিস্টার ‘ক’, আমার পুরো বডি কপি-পেস্ট করে খালি কাঁধে কী একটা জিনিস ঝুলিয়ে কেমন আলাদা সাজলেন? আপনি ক্যামনে ফার্স্ট হন বুঝি না!

মাইন্ড ইয়োর ল্যাংগুয়েজ! আগে নিজের ক্লাসটা দেখো। কই তুমি আর কই আমি! আছস তো সব ‘বাজে’র মধ্যে ঘাপটি মেরে।

আরিব্বাস, কী সাধু! সব ‘কু’-এর মধ্যে যেন কে?

.
.

আহ্‌হা, কী শুরু করলা দুইজনে!

আসছে আরেক কপিবাজ। এক ‘ফোঁটা’র পার্থক্য দিয়ে কেমন ‘ডিফরেন্ট’ ভাব দেখাচ্ছে!

.
.

আচ্ছা ‘ঙ’, তুমি এমন নাকিস্বরে কথা বলো কেন? কী বাজে অভ্যাস!

দেখো অবস্থা! এক কুঁজো আরেক কুঁজোরে কয়, বাঁকা হয়ে হাঁটস ক্যান!

.
.

দুজনের উচ্চারণ তো একই। তাইলে তোমার কিসের এত দেমাগ?

মাত্রার!

.
.

‘ড়’, আপনার জন্য তো আর মুখ দেখানোর জো নেই। আমার জায়গায়ও কেমন নির্লজ্জের মতো বসে যান! অথচ আমার পপুলারিটিই বেশি।

ওই দুই পয়সার পপুলারিটি নিয়ে বড়াই কোরো না, বাপু। সুযোগ পেলে তুমিও তো আমার জায়গায় চুপচাপ বসে পড়ো!

.
.

আচ্ছা, আমাদের তিনজনের মধ্যে কে বেশি কিউট?

কে আবার, আমি! আমার লুকটাই কেমন অন্য রকম!

আয়নায় নিজের বদনখানি ভালোমতো দেখেছ কখনো? একে তো নামের আগে পেটকাটা, তার ওপর দেখতেও হয়েছ কেমন ষন্ডামার্কা!