বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজ ছাত্র সংসদ মিলনায়তনে এ সভা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন নেতারা। কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম ওসমান গনি। উপস্থিত ছিলেন আনোয়ারা সদর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, ছাত্রলীগ নেতা মো. জমির উদ্দিন প্রমুখ।