বর্ধিত সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মণীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এ বিলকিস প্রমুখ। বর্ধিত সভায় এখানকার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।