বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার প্রমুখ। সভায় উপজেলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।