বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা কৃষকলীগের সহসভাপতি আবু সাঈদকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান গতকাল বুধবার জানান, গত মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এ সিদ্ধান্তের ফ্যাক্সবার্তাটি ওইদিন রাতেই নেত্রকোনায় এসে পৌঁছে। আগামী রোববার এ উপজেলা পরিষদের নির্বাচন হবে।