প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার উপজেলার সলঙ্গা থানা আওয়ামী লীগ এ বহিষ্কারাদেশ বাস্তবায়ন করেছে। বহিষ্কৃত ওই দুই প্রার্থী হলেন ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সলঙ্গা থানা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম তালুকদার এবং ধুবিল ইউনিয়নের প্রার্থী ও সলঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য আবদুল করিম ওরফে রেজা। বহিষ্কারের বিষয়ে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর গতকাল শনিবার বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যে বা যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।