বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য এম আজাহারুল হক আরজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ও দলীয় ‘শৃঙ্খলা পরিপন্থী’ কাজের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ নভেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউপি নির্বাচনে এম আজাহারুল হক চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ওই ইউপির চেয়ারম্যান ছিলেন।