প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করাকে ‘অবিচার’ হিসেবে উল্লেখ করে ফেসবুকে মন্তব্য করায় সম্প্রতি বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলমকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় গত ২০ এপ্রিল বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবনের জন্য বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক