বাংলা নববর্ষে রওশন এরশাদের শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ও দেশের বাইরে থাকা সব বাঙালিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার এক শুভেচ্ছাবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব।
রওশন এরশাদ বলেন, পয়লা বৈশাখ বাঙালির জন্য সর্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায়নির্বিশেষে বাংলা ভূখণ্ডের সব মানুষের প্রাণের উৎসব পয়লা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরোনো, অশুভ ও অসুন্দর, তা পিছিয়ে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর—১৪২৩ বঙ্গাব্দ।
দেশের সব মানুষ হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাঙ্ক্ষিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে—নতুন বছরে এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।