বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলোপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় সংসদ। গতকাল রোববার রাতে কেন্দ্রীয় কমিটি ওই ঘোষণা দেয়। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন এ কথা জানিয়েছেন।
মোবারক হোসেনের ভাষ্য, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের ভাষ্য, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বিলুপ্ত কমিটির সভাপতি-সম্পাদকসহ অনেক নেতার বিরুদ্ধে মামলা রয়েছে। সহসভাপতি বিজয় বর্মণ, ওয়াহাব রিন্টু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এসব মামলায় কারাগারে রয়েছেন।