বাউরা ইউপিতে নির্বাচনের দাবিতে অবরোধ
লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দাবিতে গতকাল শুক্রবার লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এ ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন মিছিল নিয়ে গতকাল বেলা দুইটার দিকে ওই মহাসড়কের বাউরা বাজার এলাকার তিনটি স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে ইউএনও নূর কুতুবুল আলম সেখানে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় ইউএনওর আশ্বাসে পরিপ্রেক্ষিতে তাঁরা অবরোধ তুলে নেন।
ইউএনও নূর কুতুবুল আলম বলেন, ৩১ অক্টোবর এ উপজেলার ছয়টি ইউপির নির্বাচন হবে। এর সঙ্গে স্থানীয় লোকজন ও প্রার্থীরাও বাউরায় নির্বাচন চান। ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলেন। পরে তিনি তাঁদের মাধ্যমে জানতে পারেন যে আজ শনিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে নির্বাচনসংক্রান্ত একটি সভা হবে। সভায় কী সিদ্ধান্ত হয়, সে পর্যন্ত অপেক্ষা করতে বললে অবরোধকারীরা অবরোধ প্রত্যহার করেন।
সীমানা জটিলতাসংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বাউরা ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিেতর আদেশ দেন উচ্চ আদালত। পরে কমিশন ১৮ অক্টোবর নির্বাচন স্থগিত করে।