বাগমারার ১৬টি ইউনিয়নের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের এক ফ্যাক্সবার্তায় এ কথা জানানো হয়েছে। আগামী ৭ মে চতুর্থ দফায় এই উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আজ রাত সাড়ে নয়টার দিকে নির্বাচন স্থগিত বিষয়ে এক ফ্যাক্সবার্তা পাওয়া যায়। এতে অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা বলা হয়নি।

গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা নাম না প্রকাশ করা শর্তে জানান, নির্বাচন উপলক্ষে বাগমারার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। প্রকাশ্য অস্ত্রের মহড়া, ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।