বাগেরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে মোজাম্মেল হোসেনকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেখ কামরুজ্জামান ওরফে টুকুকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়।