বাগেরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ সালামকে সভাপতি এবং আলী রেজা বাবুকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেছেন বলে আজ বৃহস্পতিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।