বাগেরহাট মহিলা আ.লীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে সীতারানী দেবনাথকে সভানেত্রী ও শরীফা খানমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে দ্রুততম সময়ের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
দুপুরে শহরের শালতলা এলাকায় জেলা পরিষদ মিলনায়তন ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সীতারানী দেবনাথ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ মোজাম্মেল হোসেন। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী ফরিদা রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, নির্বাহী সদস্য লিপি বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।