বাঘাইছড়ি পৌর নির্বাচন, বিএনপির প্রার্থী ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে মো. ওমর আলীর নাম ঘোষণা করেন।
ওমর আলী বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, বাঘাইছড়ি পৌর নির্বাচনে বিএনপি থেকে তিনজন দলীয় মনোনয়ন পেতে আবেদন করেন। তাঁরা হলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম বাহারি ও বতর্মান পৌর মেয়র মো. আলমগীর কবির। দল মো. ওমর আলীকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে।
আগামী ১৮ ফেব্রুয়ারি বাঘাইছড়ি পৌরসভার ভোট গ্রহণ করা হবে।