বাঘারপাড়ায় আধা বেলা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণের তালিকায় যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের নাম পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে গতকাল সোমবার উপজেলা সদরে আধা বেলা হরতাল পালিত হয়েছে। বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়ন কমিটির ডাকে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
গত রোববার রাতে বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়। গতকাল সকাল থেকে উপজেলার যশোর-নারিকেলবাড়িয়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপজেলা সদরের দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে কমিটির ব্যানারে উপজেলা সদরে মিছিল বের হয়। এতে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। পরে মিছিলটি চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা হয়।