বাঙালি জাতিসত্তা অসাম্প্রদায়িক চেতনার ধারক: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হাজার বছরের বাঙালি জাতিসত্তা অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক। গীতার বাণীও অসাম্প্রদায়িক চেতনাজাত যা মানুষের আধ্যাত্মিক চেতনা গঠনে সহায়ক। গত শুক্রবার আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা ও প্রার্থনা সভায় তিনি এ কথা বলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-২০১৬ উদ্যাপন উপলক্ষে ‘গীতা রেনেসাঁস বাংলাদেশ’ অনুষ্ঠানটির আয়োজন করে। এতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব ও চ্যান্সেরি প্রধান অরুন্ধতী দাস প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি যুগাচার্য কৃষ্ণদাস জিসি বিশ্বাস জয়। বিজ্ঞপ্তি।