বাজেটকে স্বাগত জানিয়ে আ.লীগের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন মিছিল বের করে। ছাত্রলীগ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মিছিল নিয়ে নূর হোসেন চত্বর ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত সভা করে। তারা প্রস্তাবিত বাজেটকে গরিব-দুঃখীর কল্যাণের বাজেট বলে অভিহিত করে।

ছাত্রলীগ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে সমাবেশ করে। বাংলাদেশ তাঁতী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মিছিল বের করে।