প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, উন্নয়নের জন্য বাজেটে থাকা বরাদ্দের একটি বড় অংশ দুর্নীতির কারণে অপচয় হচ্ছে। দুর্নীতি বন্ধ করা গেলে প্রবৃদ্ধি আরও আড়াই শতাংশ বেশি হওয়া সম্ভব।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে দলের অবস্থান তুলে ধরতে ওয়ার্কার্স পার্টির নেতারা এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবৃদ্ধির হার ৭ শতাংশ অর্জন সম্ভব হলেও দুর্নীতি বন্ধ না হলে এর সুফল মানুষের কাছে পৌঁছাবে না।