বাঞ্ছারামপুরে আ.লীগের কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১০ বছর পর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন হয়।
সম্মেলনে বর্তমান সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলামকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক; মুশফিকুল মান্নান, আনোয়ার হোসেন ও হজরত আলীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ৬৭ সদস্যের কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এবারের সম্মেলনে কোনো পদে প্রার্থী না থাকায় আগের কমিটির প্রায় সবাই ঠাঁই পেয়েছেন। এ সময় স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।