বাঞ্ছারামপুরের পাঁচ ইউনিয়নে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম ভূইয়া গতকাল শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন।
এ সময় উপজেলা যুবলীগের সহসভাপতি মো. বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, সদস্য মো. আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সোনারামপুর ইউনিয়নে সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আয়নাল; ফরদাবাদ ইউনিয়নে সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া; দরিকান্দি ইউনিয়নে সভাপতি সারওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর্জা মাহবুব; ছলিমাবাদ ইউনিয়নে সভাপতি মীর্জা মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও পাহাড়িয়াকান্দি ইউনিয়নে সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নাদিম মাহমুদ নির্বাচিত হয়েছেন। প্রতিটি ইউনিয়নে ৬১ সদস্যের নাম ঘোষণা করা হয়। এসব ইউনিয়নে গত তিন মাসে পৃথকভাবে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।