বাড্ডায় শিবিরের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকেরা রাজধানীর বাড্ডায় আগামীকাল বৃহস্পতিবারের হরতালের সমর্থনে আজ মিছিল করেছে। মিছিল থেকে পুলিশ মোকসেদ আলী (২৯) নামের একজনকে আটক করেছে।
পুলিশের দাবি, মোকসেদ শিবিরের কর্মী।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে ব্যানার নিয়ে শিবিরের ১০-১২ জন কর্মী উত্তর বাড্ডার জেনারেল হাসপাতালের সামনের সড়কে মিছিল বের করার চেষ্টা করেন। তবে পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিল থেকে একজনকে আটক করে থানায় আনা হয়েছে।