বাম ঐক্য গড়ে তোলার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেছেন, দেশ আজ গভীর সংকটে। এই সংকট দূর করতে হলে দ্বিদলীয় ধারার বাইরে বাম বিকল্প রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।
জাফর আহমেদ গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পেট্রলবোমায় মানুষ হত্যা ও সহিংস রাজনীতি বন্ধের দাবিতে জেলা সিপিবি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
জেলা সিপিবির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য এরশাদ হোসেন সরকার, সদর থানা সিপিবির সভাপতি এম এ হান্নান, তেঁতুলিয়া থানা সিপিবির সাধারণ সম্পাদক আতাউর রহমান বক্তব্য দেন।