বাম জোটের হরতালে গণফোরামের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণফোরাম
গণফোরাম

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে গণফোরাম। আজ বৃহস্পতিবার সকালে গণফোরামের সভাপতি পরিষদের সভায় এ কথা জানানো হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত রোববার গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়। একে অযৌক্তিক জানিয়ে বাম গণতান্ত্রিক জোট ৭ জুলাই রোববার সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে। এ কর্মসূচিকে গণফোরাম অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।

গণফোরাম গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পৃথক কর্মসূচিরও ঘোষণা দিয়েছে। ৬ জুলাই শনিবার থেকে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিতরণ এবং ৯ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রতিবাদ মিছিল করবে গণফোরাম। এ ছাড়া ৯ জুলাই জেলা পর্যায়েও একই কর্মসূচি পালন করবে তারা।

গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আরেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য আমসা আ আমীন, মহসিন রশীদ প্রমুখ।