বাসদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম গ্যাস-সংকট তৈরি করতে সিলেটসহ সারা দেশে নতুন গ্যাস-সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল শুক্রবার সিলেট নগরে এক সমাবেশে দলটির নেতারা এ অভিযোগ করেন। অবিলম্বে গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও জ্বালানি তেলের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বিকেলে আম্বরখানার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর। বক্তব্য দেন জুবায়ের আহমদ চৌধুরী, প্রণব জ্যোতি পাল, শাহজাহান আহমদ, নাজিকুল ইসলাম, পাপ্পু চন্দ, আজহারুল হক চৌধুরী প্রমুখ।