বাসাইলে আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত রোববার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. রতন মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মতিয়ার রহমান গাউস, আবু হানিফ মিয়া, বাসাইল পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এবং কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল গনি। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তিরা গত ২৯ মে টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী অনুপম শাহজাহানের বিরুদ্ধে নির্বাচনী জনসভায় অংশ নেন এবং প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেন।