বাসায় আইসোলেশনে থাকবেন মোকাব্বির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট–২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সাংসদ মোকাব্বির খান করোনা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। আজ রোববার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ এ তথ্য জানান।
মোশতাক আহমেদ প্রথম আলোকে জানান, আজ মোকাব্বির খানকে চিকিৎসকেরা ছেড়ে দিয়েছেন। তাঁকে বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তিনি আরও জানান, মোকাব্বির খানের ছাড়পত্রে ‘করোনা ওভার’ লেখা হয়েছে।
১৫ জুন শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন গণফোরামের এই সাংসদ। পরদিন ১৬ জুন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।