
পৃথক্করণ করতে হলে ১১৬ সত্যিই ফিরিয়ে আনতে হবে, এটি সমর্থন করি। এখানে ১১৬ রয়েছে, অন্যদিকে ১০৯ রয়ে গেল। তাহলে তো একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা থাকে। আমি দ্বৈত শাসন বলতে চাই না। তবে বদলি ও পদোন্নতি এসব ব্যাপারে দেখা যায় যে আইন মন্ত্রণালয়ের সঙ্গে প্রধান বিচারপতির কিছু টানাপড়েন চলছে। কোথায় কী হচ্ছে, তা সম্পূর্ণ জানি না।
মাসদার হোসেন মামলার মাধ্যমে বিচার বিভাগ পৃথক্করণ হওয়ায় জাতি যেভাবে আশান্বিত হয়েছিল তা সম্পূর্ণ পূরণ হচ্ছে না। গতিটা সত্যিই ধীর। যদি একটি পৃথক সচিবালয় সুপ্রিম কোর্টের অধীনে না হয়, তাহলে বিচার বিভাগ পৃথক্করণ করে সেই কাজগুলো করাটা একটু অসুবিধা হয়ে যাবে। পৃথক্করণের সঙ্গে সচিবালয় দরকার। যদি প্রশ্ন ওঠে এই সচিবালয় করার দায়িত্বটা কার। এটি আইন মন্ত্রণালয়ের নাকি অন্য মন্ত্রণালয়ের। বোধ হয়, সেখানে কোনো একটা দ্বন্দ্ব আছে। সরকারের কাছে অনুরোধ, যেসব ক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়া দরকার, তা যেন অতি দ্রুত নেন।