
একবার চাচ্চু বলে ডাকো তো সোনামণি। তাহলে অনেক তক্কেট দেব।
রাখেন মিয়া আপনার চকলেট। আগে বলেন দেখি কাটাপ্পা কেন বাহুবলিকে মেরেছিল?
এই প্রশ্ন আগেই ফাঁস হইছে। কাটাপ্পা রাজ মাতাকি আদেশ মানতে বাহুবলিকে হত্যা করেছিল। হে হে হে...এইবার আমার জিপিএ-৫ নিশ্চিত।

এই হাতিরে থামাইতেই হইব, বর্ডার ক্রস করে কোনো রকমে বাংলাদেশে গেলেই ওরা বাহুবলি-২-এর সঙ্গে মিল রেখে এইটার নাম দেবে বঙ্গবাহাদুর-২। তারপর হবে নিউজ।
বাহুবলি-২ দেখতে নাকি ৪০ জন আসছে? হাতির নিউজের বিনিময়ে এইটা নিয়ে এইবার যদি আমরা নিউজ করি, তাহলেই তো শোধবোধ হয়ে যায়।

আমি কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পাইছি। আমার জন্য হাজার হাজার বিয়ের প্রস্তাব আসবে না তো কার জন্য আসবে?

তির মারতে চাই আত্মবিশ্বাস। প্রথমে ধনুকটা এইভাবে টানটান করে ধরো। এরপর লক্ষ্য স্থির করো, যেন এটাই তোমার জীবনের লক্ষ্য। কোনোমতেই লক্ষ্য থেকে চ্যুত হয়ো না। তারপর তিরটা ছুড়ে মারো। তোমার জিপিএ-৫ কেউ ঠেকাতে পারবে না।
উফ্, থামো তো। এই সব মোটিভেশনাল স্পিচ এইখানে না দিয়ে ফেসবুকে দাও। সেলিব্রিটি হইতে পারবা।

অফ টপিক স্ট্যাটাস, ‘ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল’—এই লাইনটার মানে আজও বুঝলাম না। ঘোড়ার পিঠেই যদি চড়িবে, তাহলে হাঁটিবে কীভাবে? আজিব তো!

আইন নিজের হাতে তুলে নেবেন না, তবে যারা প্রশ্ন ফাঁস করে জাতিকে পঙ্গু করে দেওয়ার নীলনকশা করছে, তাদের জন্য আইন হাতে না তুইলা উপায় নাই।

দিদি বলছেন, তিস্তার পানি দেব না আমরা। এই যে শিকল লইয়া আসছি। পানি বাইন্ধা রাখব, যেন ওই পারে যাইতে না পারে।

ভাগ্যিস, আমরা গ্রিক দেবী না। হইলে খবরই ছিল।
হ, আমাদের সরানোর জন্য আন্দোলনও শুরু কইরা দিত কেউ কেউ।
বঙ্গবাহাদুর দিয়ে শুরু করে হাওর, তিস্তার পানি, জিপিএ-৫ হয়ে আলোচনা মূর্তিতে আইসা ঠেকছে। ধান্দাবাজ লেখক! ফেসবুক ইস্যুবাজদের মতো কৌশলে সব ইস্যুই টাচ কইরা গেল!