প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতরে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং পর্যবেক্ষণ দলের কার্যক্রম সমন্বয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণকক্ষ খুলেছে। তেজগাঁওয়ের এলেনবাড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে বসবেন নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। সেখানকার টেলিফোন নম্বর ০২-৯১৩০৬৬২ ও মুঠোফোন নম্বর ০১৯৬৬৬২২০১৯। কাল রোববার থেকে ৯ জুলাই পর্যন্ত নিয়ন্ত্রণকক্ষের কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তি