প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপি আমার দল ও আমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। আজ তারাই ধ্বংসের দিকে।’ গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সোনালী ব্যাংক চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা বলা যাচ্ছে না। তবে আমি নির্বাচনে অংশ নেবই। এবারই আমার শেষ নির্বাচন।’ আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে এমন আশা প্রকাশ করে তিনি নির্বাচনে জাতীয় পার্টি থেকে ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার কথা বলেন।
পথসভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মদ। পথসভায় ঠাকুরগাঁও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।