বিএনপি একসময় জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তাঁর দলের নেতা-কর্মীদের ওপর অনেক জুলুম ও নির্যাতন হয়েছে। একসময় বিএনপি ও তার দোসররা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আজ তারাই ধ্বংসের দ্বারপ্রান্তে।
গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। এই যোগদান তারই প্রমাণ। ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় পার্টিতে যোগদান করবে।
অনুষ্ঠানে বরগুনার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল হাসান এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, মো. আবুল কাশেম, এস এম ফয়সল চিশতী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।