বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের আ.লীগে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে গত শুক্রবার সন্ধ্যায় বিএনপি ও যুবদলের শতাধিক নেতা—কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আওয়ামী লীগে যোগদান করেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, আজ থেকে তাঁরা আওয়ামী লীগের লোক। দলের কাছ থেকে সব সময় তাঁরা সহযোগিতা পাবেন। সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন প্রমুখ।