বিএনপি কঠিন পরিস্থিতিতে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নামে-বেনামে মামলা দেওয়ায় বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘আমরা যে কত কঠিন পরিস্থিতিতে আছি, না জানলে তা কেউ বিশ্বাস করতে পারবে না।’

বড়দিন উপলক্ষে আজ মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ খি৶স্টান অ্যাসোশিয়েশনের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে ​ওই মামলায় অজ্ঞাতনামা আসামি রাখছে। পরে ওই অজ্ঞাতনামায় আবার অনেক বিএনপি নেতার নাম ঢোকানো হচ্ছে।
খালেদা জিয়া অভিযোগ করেন, তাদের দলের নেতা-কর্মীদের প্রত্যেকের নামে একাধিক মামলা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরু​ল ইসলাম আলমগীরের নামে ৫৯ টি মামলা দেওয়া হয়েছে। প্রতিদিন খুন, গুম হচ্ছে। অাওয়ামী লীগ, ছাত্রলীগ ও ‘গুন্ডালীগ’ এসবে জ​িড়ত। তারা ধরা পড়ে না, ধরা পড়লেও ছাড়া ​েপয়ে যায়।
সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার অাহ্বান জানিয়ে খালেদা জিয়াকে বলেন, ২০১৫ সাল গণতন্ত্র ও উন্নয়নের বছর হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতীয় ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ হিসেবে দেশ গড়ে উঠবে।
বিএনপি চেয়ারপারসন দাবি করেন, দেশে এখন কোনো শান্তি নেই। মানুষ কর্মহীন। মানুষের এখন ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই। বিএনপি ক্ষমতায় গেলে দেশ এগিয়ে যায়, আর আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ পিছিয়ে যায়।
​খি৶ষ্টান অ্যাসোশিয়েশনের সভাপতি অ্যালবার্ট ডি কস্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে​ স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, এম কে অনোয়ার, আব্দুল মঈন খান প্রমুখ বক্তব্য দেন।