বিএনপি কর্মীর ৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌরসভার বিএনপি মেয়র প্রার্থী ইনসারুল ইসলামের রঙিন পোস্টার লাগানোর সময় শাহজাহান সেলিম নামের এক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার চৌগাছা ওয়ার্ডে বিএনপি মেয়র প্রার্থী ইনসারুল ইসলামের রঙিন পোস্টার লাগাচ্ছিলেন শাহজাহান সেলিম। এ সময় গাংনীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান সেলিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।