বিএনপি চক্রকে এক চুলও ছাড় দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িক মৌলবাদ ও জঙ্গিবাদ চক্রের সমর্থক বিএনপি চক্রকে রাজনীতিতে এক চুলও ছাড় দেওয়া যাবে না। আজ শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কার্যালয়ে জাতীয় কমিটির সভায় দলটির সভাপতি এ কথা বলেন।
হাসানুল হক ইনু অভিযোগ করেন, বিএনপি আজ দেশ ও জাতির বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত। তারা দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও গণতন্ত্রের বিরুদ্ধে জঙ্গিবাদ চক্রকে নিয়ে যে সংবিধানবিরোধী কাজ করছে, তার জন্য দেশবাসীর কাছে ভুল স্বীকার করে কোনো ক্ষমা চায়নি। তাই মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে যারা রাজনৈতিক সংলাপের কথা সমর্থন করে, তারা বাংলাদেশের জনগণের মঙ্গল চায় না।
জাসদের সভাপতি যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, ধর্মান্ধ মৌলবাদ ও লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হতে দলীয় নেতাদের নির্দেশ দেন। বাসস।