বিএনপি-জামায়াতের সুরে কথা বলছেন জন কেরি: শেখ সেলিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলহাজ হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সুরে কথা বলছেন জন কেরি।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে দলের এক যৌথ সভায় শেখ সেলিম এসব কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের তিন যুগ উপলক্ষে ১৭ মে তাঁকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচি ঠিক করতে এ সভা হয়।