বিএনপি জোটের নাশকতার প্রতিবাদে ১৪ দলের পদযাত্রা-জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালে নাশকতার প্রতিবাদে ১২ জেলায় পদযাত্রা ও জনসভা করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। কর্মসূচি সফল করতে চারটি দলও গঠন করা হয়েছে। ৯, ১০ ও ১১ মার্চ এই পদযাত্রা ও জনসভা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
প্রথম দলটি ৯ মার্চ সোমবার সিরাজগঞ্জে, ১০ মার্চ মঙ্গলবার বগুড়ায় ও ১১ মার্চ বুধবার গাইবান্ধায় পদযাত্রা ও জনসভা করবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী সংসদের সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, রেজাউল করিম তানসেন, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার, ন্যাপের সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেপির সভাপতিমণ্ডলীর সদস্য এজাজ আহমেদ প্রমুখ উপস্থিত থাকবেন। এই দলটির সমন্বয়কের দায়িত্বে থাকবেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।
দ্বিতীয় দলটি ৯ মার্চ সোমবার গাজীপুর, ১০ মার্চ মঙ্গলবার মানিকগঞ্জ ও ১১ মার্চ বুধবার মুন্সিগঞ্জে পদযাত্রা ও জনসভা করবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ), ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণ-আজাদী লীগের সহসভাপতি সহিদুর রহমান, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমান, শহিদল্লাহ শিকদার, জেপির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, তরীকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ মোতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী প্রমুখ অংশ নেবেন। সমন্বয় করবেন দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
তৃতীয় দলটি ৯ মার্চ সোমবার চট্টগ্রাম, ১০ মার্চ মঙ্গলবার নোয়াখালী ও ১১ মার্চ বুধবার ফেনীতে পদযাত্রা ও জনসভা করবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও মোশাররফ হোসেন, আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কার্যনির্বাহী সংসদের সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, সুজিত রায় নন্দী, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, জাসদের স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, গণ-আজাদী লীগের সহসভাপতি নজরুল ইসলাম, ন্যাপের পার্থ চক্রবর্তী, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক ধর, জেপির প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, বাসদের বিপ্ল­ব বিজয় ঘোষ, কমিউনিস্ট কেন্দ্রের আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য কমরেড ধীরেন সিংহ, বাংলাদেশ তরীকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আলী ফারুকী প্রমুখ অংশ নেবেন। এ দলের সমন্বয় করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক বীর বাহাদুর।
চতুর্থ দলটি ৯ মার্চ সোমবার কুষ্টিয়া, ১০ মার্চ মঙ্গলবার ঝিনাইদহ ও ১১ মার্চ বুধবারে যশোরে পদযাত্রা ও জনসভা করবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শ্রম সম্পাদক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সংসদের সদস্য মন্নুজান সুফিয়ান, সুভাষ চন্দ্র বোস, এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লা, জাসদের স্থায়ী কমিটির সদস্য মো. খালেদ, গণ-আজাদী লীগের সহ-সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কচি, মিজানুর রহমান খান, জেপির ভাইস চেয়ারম্যান শরীফ সফিকুল হামিদ চন্দন প্রমুখ। এর সমন্বয়কের দায়িত্বে রয়েছেন সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক।
পদযাত্রা ও জনসভা কর্মসূচিকে সফল করতে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট জেলার ১৪-দল ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।